নতুন কুঁড়ি’র ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে, দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে চলতি বছরের মে মাসে যাত্রা শুরু হয়, নতুন কুড়ি স্পোর্টসের।
সিলেটের জেলা স্টেডিয়াম থেকে সে কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলার, ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস এই আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার কয়েকটি ভেন্যুতে।





