চারটি দোকানের মালামালসহ ব্যবসায়ীদের ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন লাগার কারণ জানা যায়নি।
এ বিষয়ে হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত সাড়ে ১০ টার পরে হঠাৎ করেই বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী হাশেম মিয়া, আজিজ মুন্সী, পরেশসহ চার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া মুদি এবং কাঁচামালের দোকান ছিলো।
আরও পড়ুন:
তিনি আরও জানান, স্থানীয় ৩ থেকে ৪ গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানসহ দোকানে থাকা মালামাল পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়রা।
তবে ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





