চট্টগ্রামে শিক্ষা সফরের বাস উল্টে দু’জন নিহত

চট্টগ্রাম
দুর্ঘটনাকবলিত বাস
এখন জনপদে
0

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি শিক্ষা সফরের বাস উল্টে দুই শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বাসটি কুমিল্লার বুড়িচং বাক শিমুল সুন্নীয়া মাদ্রাসা থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কক্সবাজার যাচ্ছিলো। আজ (শনিবার, ৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সাতকানিয়া রেল ক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জমিতে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। নিহতরা হলেন—মাদ্রাসার শিক্ষক সোহানা আফরোজ এবং মোহাম্মদ ইসরাফিল।

আরও পড়ুন:

পুলিশ জানায়, বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএস