আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহিদ পরিবার, আহতদের এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হেড অফিস রাজশাহী থেকে স্থানান্তর করা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বুধবার সকালে নগরীর সিএনবি মোড় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর সর্বস্তরের মানুষ সেখানে ফুল দেন।
আরও পড়ুন:
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন:
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকে জুলাই আন্দোলনে খণ্ডচিত্র প্রদর্শনী, এছাড়া রাজশাহী বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা রয়েছে।





