ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও
নিহত হাবিবের মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাবিব পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে উপজেলার জোদ্দারপাড়া এলাকায় ভূল্লী নদীতে শিশুটি গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

নিহত হাবিব ভূল্লী উপজেলার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে। সে শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

আরও পড়ুন:

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে বাড়িতে এসে হাবিব বন্ধুদের সঙ্গে ভূল্লী নদীর জোদ্দারপাড়া এলাকায় গোসল করতে যায়। এক পর্যায়ে গোসলের সময় নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় হাবিব।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলে দীর্ঘ সময় পর হাবিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

এসএইচ