সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

এখন জনপদে
1

সিলেটের দয়ামীর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৭ জুলাই) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

একই সময়ে সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ছাড়া, কমপক্ষে ১৮ জন আহত হন। এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হন।

এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জেআর