প্রতিবাদলিপিতে বলা হয়, শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও এবং তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বুলনপুর এলাকায় মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষার ফল ঘোষণার পর এক স্কুলছাত্রী বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে লাফ দেয় বলে জানা যায়।
বিদ্যালয়ের সূত্রে জানা যায়, নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নগরের সুফিয়ানের মোড় এলাকায় তার পরিবার ভাড়া বাসায় থাকে। ঝিলিকের বাবা একজন পুলিশসদস্য এবং তিনি আরএমপির বিশেষ শাখায় (সিটিএসবি) কর্মরত রয়েছেন। মেয়ের মৃত্যুর এমন মৃত্যুতে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি পরিবার।
আরও পড়ুন:
আরএমপির মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান জানান, গতকাল ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছিলো। ফল শোনার পর ওই শিক্ষার্থী শৌচাগারে যাওয়ার কথা বলে শ্রেণিকক্ষ থেকে বের হয়। এরপর সে পাশের আরেকটি ছয়তলা ভবনে গিয়ে বারান্দা থেকে লাফ দেয়। এরপর তাৎক্ষনিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মেয়েটি মানসিকভাবে কিছুটা অসুস্থ। মৃত্যুর বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ফারিনা আজিবা ঝিলিক দীর্ঘদিন থেকে “টিউবারকুলার মেনিনজাইটিস” রোগে ভুগছিলো। মাঝে মাঝে ক্লাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়তো। পরে তার বাবা-মা এসে স্কুল থেকে নিয়ে যেতো।
এ ঘটনার পর সামাজিকমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর ফলে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম।





