মৌলভীবাজারের অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার
প্রতীকী ছবি
এখন জনপদে
1

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহত খোকন পাত্র শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলার বাসিন্দা। তার পিতার নাম কমল পাত্র।

জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে খোকন পাত্র বাড়ির বাইরে অতিরিক্ত মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন হাসপাতালো নিলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন:

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বাগানের নেতা ইয়াকুব আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খোকন পাত্র অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ‘

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নুরুল আমীন জানান, নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

এসএইচ