জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড

জামালপুর
মৃত্যুদণ্ডে প্রাপ্ত আসামিরা
আইন ও আদালত
এখন জনপদে
0

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁ এর ছেলে আশকর আলী ও একই এলাকার আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো: ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে (৪০) তার নিজ ঘরে আশকর আলী ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলার ১ নম্বর আসামী আশকর আলী ও ২নম্বর আসামী জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

সেই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

জেআর