রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার

আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে আছে
এখন জনপদে
0

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮টি অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং মারামারি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকার ঘোষণা পুলিশ সুপারের। গতকাল (মঙ্গলবার, ১৯ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের রিজার্ভ বাজার ও মাঝের বস্তি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও মাদক বিকিকিনির দায়ে ১১ জনকে আটক করা হয়।

এছাড়া মারামারি মামলায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরেক অভিযানে জেলার রাজস্থলী উপজেলায় ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। এসময় একটি অটোরিকশা জব্দ করা হয়।

রাঙামাটি পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জেআর