তিস্তা ইস্যু নিয়ে ত্রানমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, বর্তমান প্রধানমন্ত্রীর সুদূর লন্ডন থেকে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি যদি ম্যান্ডেট পায়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কাজটা অনেক দুর এগিয়েছে, নকশা তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’
মন্ত্রী এসময় আরও বলেন, ‘যমুনার চরাঞ্চলে বন্যায় মানুষ অসহায় হয়ে পড়ে। তাদের জীবন ও প্রাণী নিয়ে তারা বিপাকে পড়ে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। যাতে গবাদিপশু ও মানুষ আশ্রয় নিতে পারে।’
এসময় উপস্থিত ছিলেন— সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ অনেকে।





