গ্রেপ্তারকৃতরা হচ্ছেন; হবিগঞ্জের সাকিবুল হাসান রনি (২৫) ও মো. রায়হান উদ্দিন (৩০), নারায়নগঞ্জের সোনিয়া (৩৮) এবং পিরোজপুরের বন্যা আক্তার (২৮)।
এসআরবি ১৪-এর ৩ নং কোম্পানি কমান্ডার মো. শামসুর রহমান জানান, মঙ্গলবার রাতে ঘাটাইলের কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামক যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে নিবিড় তল্লাশি চালায়।
আরও পড়ুন:
পরে মাদক কারবারিদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে, দূরপাল্লার ওই পরিবহনের বক্সে থাকা ৩টি ট্রাভেল লাগেজ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের হেফাজত থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় এসআরবি সদস্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। পরে তাদের ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




