দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

দিনাজপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাহাবুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর জামতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কের ওই এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বীরগঞ্জ পৌরসভার দক্ষিণ সুজালপুর এলাকার মনচুর আলীর ছেলে মাহাবুর রহমান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিহত মাহাবুর রহমান বীরগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার এডুকেশন—বিসিই’র স্বত্বাধিকারী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করেছে।

জেআর