ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত​

ঝিনাইদহ
হোটেল শ্রমিকের মরদেহ
এখন জনপদে
0

​ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৬৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​

পুলিশ ও স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানায়, ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এএইচ