নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই আদমজী ইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কারখানাটির তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল, ডায়ার রুম, জালি ও জ্বালানি কাঠসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, অতিরিক্ত তাপ বা ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।




