টাঙ্গাইলে চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

টাঙ্গাইল
মরদেহের প্রতীকী
এখন জনপদে
1

টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে শহীদুল ইসলাম মন্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদুল ওই গ্রামের কাশেম আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলাম মন্ডলের সঙ্গে তারই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলীর বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় শহীদুল নামাজ পড়তে যাওয়ার সময় ইউসুফ ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়।

এসময় শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমির ওয়ারিস নিয়ে এ হত্যা। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে আছে। জড়িতদের প্রেপ্তারের অভিযান চলছে।

জেআর