ইউক্রেনে আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলা

আবাসিক ভবনে হামলা
বিদেশে এখন
0

মস্কোতে হামলার জবাবে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নি।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে রুশ বাহিনী খারকিভের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। কিয়েভের ৬৩৪টি ড্রোন ভূপাতিত করেছে মস্কো। এছাড়া ইউক্রেনের রসদ কেন্দ্র, গুদাম ও বন্দরের পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে সহায়তাকারী জাহাজগুলোতেও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

অন্যদিকে ইউক্রেনের বলছে, মস্কো সেনাদের লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। এমনকি ১ হাজার ৭২৮টি রুশ ড্রোন ধ্বংসেরও দাবি করেছে দেশটি।।

ইএ