আজ (বুধবার, ৭ অক্টোবর) ভোর চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় এ অভিযান চালানো হয়। সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল।
অভিযানে সড়কের ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) ও ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়। পরে ডাম্পার ট্রাকটি জব্দ এবং তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। সাহেদুর ইসলাম নয়ন একই উপজেলার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল। উদ্ধার হওয়া মালামালসহ আটক ২ ব্যাক্তিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





