নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের প্রবাসী জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মির্জাপুর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুপুরে ভবানীপুর-রায়পুর পারের ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিল। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশু রোহান ইসলাম গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’





