হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ আহত ৪

দিনাজপুর
ভটভটি ও অটোরিকশার সংঘর্ষ
এখন জনপদে
1

দিনাজপুরের হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার ধরন্দা ফকিরপাড়া মসজিদের সামনে হিলি-বিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, অটোচালক শামসুদ্দিন (৬০) উপজেলার বোয়ালদাড় এলাকার মৃত হাফিজারের ছেলে, রেহেনা বেগম (৩৮) ও স্বামী মোখলেছার রহমান (৪৮) তাদের বাড়ি নবাবগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের এবং আব্দুল আজিজ (৪৫) বাড়ি বিরামপুর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হিলি বাজার থেকে যাত্রী নিয়ে দলারদরগার দিকে যাচ্ছিল চার্জার অটোটি। পথিমধ্যে ফকিরপাড়া এলাকা আসলে বিরামপুর থেকে আসা একটি ভটভটি মুখোমুখি চার্জার অটোটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায় অটোটি গুরুতর আহত হয় ৪ জন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সাদ বিন রফিক তোহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আসছিল। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) বাদশা আলম বলেন, সড়ক দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং ভটভটিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এএইচ