
ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত; সেনাসদস্য স্বামী আহত
ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধু নিহত হয়েছে। আহত হয়েছে তার সেনাসদস্য স্বামী। আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১
ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানির অভিযোগে রবিউল ইসলাম রবুবল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ১২ আগস্ট) রাতে মহেশপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০
দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি রাতের দিকে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক চালক।

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে এক ট্রাকচালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ (বৃহস্পতিবার, ৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুর ২টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই; কোটি টাকার ক্ষতির আশঙ্কা
ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঝিনাইদহে বিপুলপরিমাণ ‘এসকাফ সিরাপ’সহ গ্রেপ্তার ২
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল অবৈধ ভারতীয় ‘এসকাফ সিরাপ’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬৬০ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা।

দু’বছর ধরে স্কুলে নেই টিউবওয়েল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭০ নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর ধরে কোনো টিউবওয়েল নেই। ফলে বিদ্যালয়টির ১৩৬ জন শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন তীব্র খাবার পানির সংকটে ভুগছেন।