গতকাল (মঙ্গলবার,১৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে। অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।





