
পাবনায় বিপুল পরিমাণের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
মৎস্যসম্পদ রক্ষায় পাবনার বেড়া উপজেলার যমুনা নদী ও হুরাসাগর নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে।

টাঙ্গাইলে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ
টাঙ্গাইলের কালিহাতীর যমুনা নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণীর এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করেছে তারা। আগামীকাল (শনিবার, ২৭ জুন) আবারও উদ্ধার কাজে যোগ দিবেন তারা।

টাঙ্গাইলে ৭ দিন পর নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪
টাঙ্গাইলে নিখোঁজের সাত দিন পর অটোরিকশা চালক আরিফের (২০) মরদেহ সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৩১ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

টাঙ্গাইলে অবৈধভাবে যমুনার চর কাটার সময় প্রশাসনের অভিযান
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদীর চর কাটার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি ব্যাকহো মেশিন ও ৩টি ট্রাক জব্দ করা হয়।

নদী ভাঙনে বিলীন দেওয়ানগঞ্জের দেড় শতাধিক বসতবাড়ি
যমুনা নদীর বাম তীরে ভাঙনের খবর নতুন কিছু নয়। বছরের পর বছর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে গ্রামের পর গ্রাম। বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। এবার অসময়ের তীব্র ভাঙনে জামালপুরের দেওয়ানগঞ্জে নদীগর্ভে বিলীন হয়েছে দেড় শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এছাড়াও এলজিইডি’র সদ্য সংস্কার করা প্রায় দুইশ মিটার পাকা সড়ক নদীগর্ভে চলে গেছে। এতে হুমকির মুখে রয়েছে আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তীব্র বর্ষণে যমুনা নদীর পানির স্তর পৌঁছে গেছে তাজমহলের দেয়াল পর্যন্ত
যমুনা নদীর পানি বেড়ে আবারও বিপদের মুখে ভারতের ঐতিহাসিক শহর আগ্রা। তীব্র বর্ষণের পর নদীর জলস্তর বিপৎসীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের দেয়াল পর্যন্ত। তবে স্মৃতিসৌধটির গঠন এ ধরনের পানি স্তরের চাপ সহ্য করতে সক্ষম হওয়ায় তাজমহলের অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিখোঁজের দুইদিন পর অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের যমুনা নদীতে গোসলে করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বর্ষা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো ১০ বছরের শিশু লামিয়া খাতুন নিখোঁজ রয়েছে।

দৌলতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ আরো এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের সন্ধান পায়নি।

টাঙ্গাইলে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১১ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।

নদীভাঙনে বিপর্যস্ত জামালপুরের হাজারো মানুষ
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীপাড়ের হাজারো মানুষ। দেড় মাসে বিলীন হয়েছে ৬ কিলোমিটার অংশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। জরুরিভাবে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি এক দিনও। এ ছাড়া গত ৫ বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণসহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল।