অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

আটককৃতরা
এখন জনপদে
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। আজ (বুধবার, ১৪ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গতকাল ১৩ অক্টোবর দুপুর আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের (৬০/৭৫-আর) কাছে এ অভিযান চালানো হয়।

সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়াটি গ্রামের মো. রফিকের মেহেগুনি বাগানের মধ্যে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক হওয়া দুই পুরুষ সদস্য হলেন—নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ সুল্পকিয়া গ্রামের মৃত খগেন্দ্র জলদাসের ছেলে সুবল চন্দ্র জলদাস (৬৮) এবং তার ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জেআর