কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনই না ফেরার দেশে

নারায়ণগঞ্জ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আর কেউই বেঁচে নেই। এক এক করে সবাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দগ্ধ হওয়ার চার দিন পর গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। পরে ওই দিন সকালে মারা যায় রোজিনার ভাই রিয়াজ।

এদিকে আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সকালে মারা যায় দুর্ঘটনা কবলিত বাড়িটির কেয়ারটেকার রনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী—বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ, রিয়াজ ৪০ শতাংশ এবং রনি ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দু’পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়।

এছাড়া ওইদিন নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসায়নিক দগ্ধ হয় দুই শ্রমিক এবং নগরীর দেওভোগ এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-পুরুষসহ আরও তিনজন আহত হয়।

এসএস