সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির স্মরণসভা

ময়মনসিংহ
এ কে এম মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
রাজনীতি
এখন জনপদে
1

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এ কে এম মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আজ (রোববার, ১৮ অক্টোবর) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও প্রয়াত মোশাররফ হোসেনের ছোট ভাই জাকির হোসেন বাবলু এমপির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব, রুকুনোজ্জামান সরকার রোকন, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান, জেলা দক্ষিণ যুবদলের সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু প্রমুখ।

স্মরণ সভায় দক্ষিণ জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘এ কে এম মোশাররফ হোসেন ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আস্থাভাজন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। কর্মী ও সাধারণ মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সাধারণ মানুষের সঙ্গে ছিলো তার আত্মার সম্পর্ক।’

এফএস