নিহত আবুল কালাম আজাদ (৫০) সদর উপজেলা গয়েশপুর ইউনিয়ন শালাইপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আজাদ একজন ব্যবসায়ী। ব্যবসার কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে দুর্ঘটনার ঘটে। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর থানার মর্গে নিয়ে যায়।
পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’





