নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনের পাশেই আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির একটি নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো। এসময় সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে ইব্রাহিমের ঝুট ও পলিথিনের গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, এ ঘটনায় গোডাউনটিতে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এদিকে গোডাউনের মালিক ইব্রাহিম জানান, আগামীকাল তার গোডাউনের মালামাল ডেলিভারি দেয়ার কথা ছিলো।

এসএইচ