চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলসহ ৪ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম
প্রতীকী
অপরাধ
এখন জনপদে
0

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) রাতে নগরীর খুলশীর জালালাবাদ এলাকা থেকে তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জসিম উদ্দীন, আলম, মো. কাশেম ও মো. মোস্তাক হোসেন রানা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রাত পৌনে একটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে গেল ১৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন ওয়াকিল হোসেন বগা। এসময় তিনি জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

এএইচ