আজ (শনিবার, ২৪ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মা ইলিশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অভিযানে পুলিশ বাহিনীর সদস্য এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





