পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পৌঁছায়।
দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা সড়কটির সাইনবোর্ড-চাষাঢ়া লিংক রোডে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বন্ধ হয় এবং যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। এসময় স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়।
পরে দুপুর সোয়া ১টায় বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।





