সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

জামায়াতে ইসলামীর লোগো
রাজনীতি
0

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে। আজ (শনিবার, ৭ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মর্মান্তিক নিহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

শোকবার্তায় তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করছি।’

আরও পড়ুন:

তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন। একইসঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ নিহতদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং এ শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। আমীন।’

এসএইচ