বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবান
যুবদল নেতার মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৮ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি ভাণ্ডারী পাড়ার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আরও জানায়, শরিফ পেশায় একজন রাজমিস্ত্রি। স্বাভাবিক কোনো কারণে জঙ্গল পেরিয়ে ওই ঝিরিতে যাওয়ার কথা নয় তার। ফলে এই মরদেহ উদ্ধার নিয়ে জনমনে বেশ কৌতূহল দেখা দিয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি হত্যা না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এএইচ