রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়ন পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী
রাসিক প্রশাসকের পরিদর্শন
এখন জনপদে
0

রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি নিউমার্কেটের দুই তলা ভবনসহ পুরো মার্কেট ঘুরে দেখেন তিনি।

এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় রাসিক প্রশাসক ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেটের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় নিউ মার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন উন্নয়ন করা হবে বলেও ব্যবসায়ীদের জানান তিনি। পরিদর্শনকালে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউ মার্কেট পরিদর্শন শেষে নগরীর রেল গেটে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে বিশ্বাস করে। এ দেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের কেউ সমর্থন করেনা। জ্বালাও পোড়াও করে কিংবা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করে হাসিনা বাংলাদেশ ফিরতে পারবে না। ফিরলে রায় কার্যকর করা হবে।’

এএইচ