আজ (শনিবার, ২১ নভেম্বর) বেলা ১১টার সময় বাহিনীটির সদস্যরা একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হয়। এসময় তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনে চলে যায়।
ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বলেন, ‘আনসার বাহিনীর মহাপরিচালকের নিদের্শনায় জননিরাপত্তা নিশ্চিতকরণে আমরা জেলার গুরুত্বপূর্ণ জায়গা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, শহরের মধ্যে-বাস স্টেশন/হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট, কোর্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।’
তিনি জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা প্রস্তুত হয়ে কাজ করছে।





