পরবর্তী রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী
রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪ এর নেতাকর্মীদের অবস্থান
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪ এর নেতাকর্মীরা।

রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সকাল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এসময় তারা রাকসু নির্বাচনের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে নানা রকম স্লোগান দিতে থাকেন।

এসময় অবস্থানকারীরা দ্রুত রাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের দাবি তোলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান তাদের নিয়ে প্রশাসন ভবনে উপাচার্যের সঙ্গে বৈঠকের আহবান জানালে তা তারা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান।

এএইচ