কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, ২০০০ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন আসামি অজিউল্লাহ। পরে তিনি জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। ওই মামলায় ২০০৯ সালে চট্টগ্রাম জেলার বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে আত্মগোপনে থাকায় আদালতের দণ্ড কার্যকর করা যায়নি।
আরও পড়ুন: শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
গোপন সংবাদে কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাঁড়ির সহযোগিতায় পলাতক অজিউল্লাহকে গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি মোহাম্মদ কায় কিসলু আরও জানান, পরোয়ানাভুক্ত পলাতক অজিউল্লাহ একসময় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান পুরাতন মসজিদ এলাকায় বসবাস করতেন। তবে তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লালনপুর এলাকা।





