নারায়ণগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে
এখন জনপদে
অপরাধ
2

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২৪ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘পারভেজ চোর না, সে নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।’ এসময় হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানায় নিহতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল (রোববার, ২৩ নভেম্বর) রাতে মেসবাহউদ্দিন তার দু’ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে। সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ির থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এসএইচ