
ঋণের কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যার দাবি পরিবারের
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে চন্দন ভগত (৫৮) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১ জুলাই) সকাল ৯টায় উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি জাহাঙ্গীর (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টাঙ্গাইলে শিশু ছেলেকে হত্যায় ১৩ বছর সশ্রম কারাদণ্ড পেলো মা
টাঙ্গাইলে শিশু ছেলেকে হত্যার দায়ে মাকে ১৩ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২৯ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটনা পারিবারিক কলহের জেরে পাপিয়া খাতুন (৩৪) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

মদ ভেবে বিষপানে প্রাণ হারালেন পোশাক শ্রমিক
মদ ভেবে বিষপান করে রাঙামাটির রাজস্থলীর রিংকন বড়ুয়া (২৬) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ভোরে তিনি মারা যান।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ: আরও ১ মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আ. লতিফ (৩৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু; পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
রাঙামাটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসলে নেমে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পটুয়াখালীতে রেস্তোরাঁ থেকে বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে একটি রেস্তোরাঁর আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক শেফের (বাবুর্চি) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরায় পৃথক স্থানে দু’জনের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় পৃথক ঘটনায় এক নারী ও এক মৎস্যঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দু’টি ঘটনাকে ঘিরেই স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২
কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।