ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শৈলকুপা থানা
এখন জনপদে
অপরাধ
0

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক কেসমত আলীর সঙ্গে বেশ কয়েকবছর ধরে তার ছোট বোনজামাই নবছদ্দির বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে নবছদ্দি ও কেসমত আলীর বাক-বিতন্ডা হয়।

এরই এক পর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন:

এদিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে।

হত্যার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নিহতের স্বজন ও এলাকাবাসীর।

এসএস