বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুণ অর রশিদ। গ্রেপ্তার হওয়া সুলতানা শিল্পী (৪০) চেংমারী গ্রামের দেলোয়ার হোসেন রাজুর স্ত্রী।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুণ অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই রাণীশংকৈল উপজেলায় মাদক ব্যবসা করে আসছে দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সুলতানা শিল্পী। এমন খবর পেয়ে বুধবার রাণীশংকৈল উপজেলার চেংমারী গ্রামে তাদের বাসায় অভিযান পরিচালনা করে আমাদের একটি টিম।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এসময় তাদের বাসা তল্লাশি করা হলে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দশ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় দেলোয়ার হোসেন রাজু ও তার স্ত্রী সুলতানা শিল্পীর নামে একটি মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার হওয়া নারী মাদক ব্যবসায়ীকে রাণীশংকৈল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।’
তবে অভিযানের সময় বাসায় না থাকায় দেলোয়ারকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হারুণ অর রশিদ।





