আড়াইহাজারে র‍্যাবের অভিযান: পাইপগান, গুলিসহ সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ
র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া পিস্তল, গুলি
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গতকাল (রোববার, ৮ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় স্থানীয়দের উপস্থিতিতে একটি কলাবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এএইচ