আইনি প্রক্রিয়া শেষে বিকাল পৌনে পাঁচটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, ‘দুপুরে খবর পেয়ে জুরাইন কবরস্থানের ভেতর থেকে ওই ছেলে নবজাতকের মরদেহ একটি কাগজের কার্টনের ভেতর থেকে উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে সেটি এখনো জানা যায়নি।’





