আজ (সোমবার, ২০ মার্চ) এ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, অস্ট্রেলিয়ায় চাকরি ও বৈধ ভিসার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। মাদ্রাজ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষকে টার্গেট করত তারা।
আরও পড়ুন:
ভুক্তভোগী সরনিকার অভিযোগের ভিত্তিতে কাওরান বাজারে অভিযান চালিয়ে চার প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশের ১৩টি জাল ভিসা উদ্ধার করা হয়। এছাড়াও জব্দ করা হয় ভুয়া ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।
র্যাব জানায়, চক্রটি শুধু প্রতারণাই নয়, অবৈধভাবে বিদেশে টাকা পাচারের সঙ্গেও জড়িত। রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস স্থাপন করে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল চক্রটির মূল হোতা সাকিউর রহমান সুমন।





