নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার, ৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ও হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয়রা জানায়, শনিবার সাকিব গ্রুপের সাকিবসহ কয়েকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিষয়ে ঝগড়া হয় লিটনের। এরই জের ধরে রোববার রাতে সাকিব সহ কয়েকজন মিলে তার ওপর হামলা করে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এএইচ