আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকাল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন এ দণ্ড প্রদান করেন।
অভিযানে মেসার্স আল-মাসুদ জেনারেল স্টোরের মালিক মো. মাসুদ খানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন বলেন, ‘কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করছি। আমরা কয়েকজন ডিলার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ধরনের কোনো অপরাধ পাইনি। তবে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’
এসময় বাজারের আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেয়া হয়।
অভিযানে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সহযোগিতা করে।





