‘অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলবে না’, হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি দিয়ে যাচ্ছে তেলবাহী জাহাজ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সেনাবাহিনী। তেহরানের দাবি, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজই এই কৌশলগত জলপথ দিয়ে চলাচল করতে পারবে না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘হরমুজ প্রণালি অতীতের মতোই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার এই প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না।’

এএম