ঈশ্বরদীর রূপপুর এলাকায় এ অভিযানে সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আটক সোহেল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
আরও পড়ুন:
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি প্রাইভেটকার ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




