আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) জ্বালানি তেল ও ভোজ্যতেল সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গলাচিপা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১, কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, জ্বালানি তেল ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ জারি রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:
নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল ও ভোজ্যতেল বিক্রয় করে ও মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাদুরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪০ ধারা লঙ্ঘন করে অসাধু উপায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রয় করার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সচেতন নাগরিক হিসেবে অবৈধ মজুতদার ও অধিক মুনাফাদারি সম্পর্কে র্যাবকে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, যেকোনো ধরনের অস্থিতিশীলতা, অবৈধ মজুতদার ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী দৃঢ় প্রতিজ্ঞ।





