মৌলভীবাজারে মাদক বিক্রির টাকাসহ আটক ২

মৌলভীবাজার
আটক সাতজন
এখন জনপদে
অপরাধ
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির নগদ পাঁচ লাখ টাকাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়া অন্য আসামিসহ মোট আটক করা হয়েছে সাতজনকে।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাব ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ধানার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন ও সাগর বুনার্জী ওরফে বির্জুকে (২৭) গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় রুজু করা হয়েছে। তাছাড়া থানার আলাদা অভিযানে চুরি মামলায় দুইজন, জিআর ওয়ারেন্ট মূলে দুইজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস